বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) উদ্যোগে এবং অ্যাসোসিয়েশন অব অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার্স অব ব্যাংকস ইন বাংলাদেশের (এএসিওবিবি) সার্বিক সহযোগিতায় ব্যাংকের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা বা ক্যামেলকোদের সম্মেলন সম্প্রতি হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এর উদ্বোধন করেন। এতে বক্তব্য দেন বিএফআইইউর প্রধান আবু হেনা মোহাম্মদ রাজি হাসান, বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক কাজী এনায়েত হোসেন। বিএফআইইউর উপপ্রধান ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ইস্কান্দার মিয়ার সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিএফআইইউর অপারেশনাল হেড মো. জাকির হোসেন চৌধুরী এবং এএসিওবিবির সভাপতি সুধীর চন্দ্র দাস ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আলী রেজা ইফতেখার।