পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখের আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৪৩ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে এই কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৬ টাকা ৩১ পয়সা।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। আর লভ্যাংশ বিতরণে শেয়ারহোল্ডার নির্বাচনে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ মার্চ।
সানবিডি/এসকেএস