কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির ওপর সম্প্রতি দিনব্যাপী ‘ওয়ার্ক অর্ডার ফিন্যান্সিং’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে এনআরবি ব্যাংক লিমিটেড। ঢাকার গুলশানে ব্যাংকের লার্নিং ও ডেভেলপমেন্ট সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি ও সিইও মো. মেহমুদ হোসেন, ডিএমডি মো. খোরশেদ আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ইউনিট হেড মো. শহিদুল ইসলাম, এসএমই বিভাগের প্রধান এটিএম জামাল উদ্দিন এবং লার্নিং ও ডেভেলপমেন্ট বিভাগের প্রধান সৈয়দ আখলাকুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।