পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইন্স্যুরেন্সের এক কর্পোরেট পরিচালক ২৪ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কর্পোরেট পরিচালক ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কাছে থাকা কোম্পানিটির ৩৭ লাখ ৫৪ হাজার ৬টি শেয়ারের মধ্যে ২৪ লাখ ৪৫ হাজার শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত এই পরিমাণ শেয়ার ব্লক মার্কেটে বিক্রি সম্পন্ন করবে এই কর্পোরেট পরিচালক।
সানবিডি/এসকেএস