পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) রেটিং অনুযায়ী কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘বিবিবি’। আর স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৩’ কোম্পানিটি ৩০ জুন, ২০১৯ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩১ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের আলোকে এই রেটিং করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
সানবিডি/এসকেএস