কুড়িগ্রামে খামারবাড়ি চত্বরে ৪ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদফতর এ মেলার আয়োজন করে।
সোমবার দুপুরে মেলার উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন। কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান প্রধানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল হাই, জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায়, কৃষি বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা শামসুদ্দিন মিয়া, সলিডারিটির প্রকল্প পরিচালক মোর্শেদ বদরুন্নেছা, কৃষিবিদ শাহানাজ বেগম নাজু, কৃষক প্রতিনিধি রামানন্দ প্রশারী প্রমুখ।
মেলায় কৃষি উৎপাদনে খরচ সাশ্রয়ী কৃষি প্রযুক্তি সম্প্রসারণে ২০টি স্টলের মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।