রাজশাহী শহরে সম্প্রতি সেইলরের ১৭তম আউটলেট চালু করা হয়েছে। শহরের রানীবাজারের পাঁচ হাজার বর্গফুটের নিচতলা ভবন নিয়ে সেইলরের আউটলেটটি সাজানো হয়েছে। যথারীতি এবারও স্থানীয় জেলার ইতিহাস নিয়ে সাজানো হয়েছে নতুন আউটলেটটি। রাজশাহীর পদ্মা নদীর জন্মলগ্ন থেকে ভৌগোলিক ইতিহাস ও নদীপথের পরিবর্তন পুরো বিবরণ ফুটিয়ে তোলা হয়েছে ইন-স্টোর ইন্টেরিয়রে। এছাড়া আউটলেটে বিশেষ দেয়ালজুড়ে ৩২ প্রকার নৌকার নাম দিয়ে সাজানো হয়েছে।
ইন্টেরিয়রের পাশাপাশি ক্রেতাদের স্বাচ্ছন্দ্য বাড়াতে পুরো আউটলেটে রয়েছে পর্যাপ্ত জায়গা, সার্ভিস কাউন্টার, আলাদা বসার ব্যবস্থা, আধুনিক ট্রায়াল রুম ও ক্রেতাদের জন্য ফ্রেশরুমের ব্যবস্থা। রাজশাহীবাসীর জন্যও এ নতুন আউটলেটে থাকছে ক্যাটাগরি অনুযায়ী পোশাক ও আকর্ষণীয় নানা লাইফস্টাইল পণ্য। এছাড়া শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে সেইলরের আরো কয়েকটি নতুন আউটলেট।
উদ্বোধনী অনুষ্ঠানে ইপিলিয়ন গ্রুপের চেয়ারম্যান নূরজাহান বেগম, ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ উদ্দিন আল-মামুন, জুনায়েদ আবু সালেহ মুসা (পরিচালক), চিফ অপারেটিং অফিসার রেজাউল কবীরসহ অন্যান্য শীর্ষ কার্যনির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন খালেদ মাসুদ পাইলট উপস্থিত ছিলেন।