সদ্যসমাপ্ত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২০-এ সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানের সম্মাননা পেয়েছে দেশের শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড ‘হাতিল’। ঢাকা পশ্চিমের ভ্যাট কমিশনারেট কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে সম্প্রতি হাতিলের পক্ষ থেকে সম্মাননা পদক এবং সনদ গ্রহণ করেন কোম্পানির ডিরেক্টর মার্কেটিং মশিউর রহমান। অনুষ্ঠানে সম্মাননা হস্তান্তর করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ভ্যাট নীতি) মাসুদ সাদিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা পশ্চিমের কাস্টমস, এক্সাইজ এবং ভ্যাট কমিশনারেটের কমিশনার ড. মইনুল খান ও পদস্থ কর্মকর্তারা। উল্লেখ্য, ২০১৯ সালের ঢাকা আন্তর্জাতিক মেলাতেও ‘হাতিল’ সর্বোচ্চ ভ্যাট-প্রদানকারী প্রতিষ্ঠানের সম্মাননা অর্জন করেছিল।