পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্টের উদ্যোক্তা শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, উদ্যোক্তা জহুর আহমেদ ছেলে মো. মইনউদ্দিন চিশতীতে লেনদেন সিস্টেমের বাইরে উপহার হিসেবে ১ লাখ ৫৬ হাজার ৯২০টি শেয়ার হস্তান্তর করেছেন। কোম্পানির মোট ২১ লাখ ৫৬ হাজার ৯২০টি শেয়ার তার কাছে আছে। এর আগে এ উদ্যোক্তা ৩ মার্চ শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন।
সানবিডি/এসকেএস