পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড বুধবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ১৫ মার্চ কোম্পানিটির বিশেষ সাধারণ সভা সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের ২ কার্যদিবস অর্থাৎ ১১ মার্চ থেকে ১২ মার্চ স্পট মার্কেটে হবে এ কোম্পানির লেনদেন।
এসময় ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ১৫ মার্চ লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।
সানবিডি/এসকেএস