চীন থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের শঙ্কায় যাত্রী কমে যাওয়ায় ঢাকা-সৈয়দপুর রুটে আগামী ২০ মার্চ পর্যন্ত সব ফ্লাইট বাতিল করেছে পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়াও ঢাকা-রাজশাহী, ঢাকা-যশোর ও ঢাকা-কক্সবাজার রুটেও ২০টির মতো ফ্লাইট বাতিল করেছে সংস্থাটি।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বাতিল হওয়া ফ্লাইটগুলোতে ২০-৩০ শতাংশ যাত্রী ছিল।
রোববার (১৫ মার্চ) থেকে অভ্যন্তরীণ রুটগুলোতে ফ্লাইট কমিয়ে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এ ব্যাপারে সৈয়দপুর বিমানবন্দরের ব্যাবস্থাপক সুশান্ত দত্ত জানান, ঢাকা-সৈয়দপুর রুটে বিমান বাংলাদেশের প্রতিদিন একটি ফ্লাইট চালু ছিল। এর মধ্যে করোনাভাইরাসের কারণে যাত্রী সংখ্যা কমে যাওয়ায় সেটিও আগামী ২০ মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে।
সানবিডি/এনজে