পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এবি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ওইদিন বেলা ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
সানবিডি/এসকেএস