বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এর উপমহাব্যবস্থাপক ওয়াহিদা নাসরিন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশে তাকে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি দেয়া হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিভাগ থেকে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯৬ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। তিনি প্রধান কার্যালয়ের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টে এবং হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এ দায়িত্ব পালন করেন।