পুঁজিবাজারে তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড তাদের ৩৮ তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে। আগামী ১১ মে, সোমবার সকাল সাড়ে ১০টায় এই এজিএম অনুষ্ঠিত হবে।
করোনাভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতির কারণে কোম্পানিটি ডিজিটাল প্ল্যাটফরমে এই এজিএমের আয়োজন করবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, আইপিডিসির ৩৮তম এজিএমের নোটিশ, এই ভার্চুয়াল এজিএমে এতে অংশ নেওয়ার জন্য লিংক এবং লগইন করার বিস্তারিত প্রক্রিয়া শেয়ারহল্ডারদের ইমেইলে পাঠানো হয়েছে।
দেশে সংক্রামক করোনাভাইরাসের বিস্তার ঘটতে থাকায় সংক্রমণের ঝুঁকি এড়াতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি গত ২৪ মার্চ এক প্রজ্ঞাপনের মাধ্যমে শারীরিক উপস্থিতির পরিবর্তে ডিজিটাল প্ল্যাটফরমে শেয়ারহোল্ডারদের যুক্ত করে এজিএম অনুষ্ঠানের সুযোগ দেয়। এর আলোকেই আইপিডিসির এজিএম ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হবে।
সানবিডি/এসকেএস