পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকার পর শেয়ার লেনদেন বৃহস্পতিবার থেকে শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৪টি হলো: উত্তরা ব্যাংক, রেকিট বেনকিজার, ইস্টার্ন ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক।
জানা গেছে, রেকর্ড ডেটের কারণে আজ বুধবার এই ৪ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। রেকর্ড ডেট শেষে বৃহস্পতিবার যথারীতি কোম্পানিগুলোর শেয়ার লেনদেন আবার শুরু হবে।
সানবিডি/এসকেএস