শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নের বালাখানাসহ আশপাশের এলাকায় এবং পৌরসভার বিলাসখান, প্রেমতলা, বাসস্ট্যান্ড, পালং বাজার এলাকায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রক্ষার্থে স্বাস্থ্যবিধি অমান্য করা, মাস্ক পরিধান না করে সরকারি আদেশ অমান্য করে বাইরে ঘোরাফেরা করার দায়ে মোবাইল কোটের মাধ্যমে ১৭ জনকে ৬হাজার ২ শত টাকা অর্থদন্ড করা হয়েছপ। বৃহস্পতিবার সাড়ে ৪ টা থেকে সাড়ে ৬ পর্যন্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান শেখ অভিযান চালিয়ে এই অর্থদন্ত করেন । এয়ময় সতর্ক করা হয় অনেককে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান শেখ বলেন, কোভিড-১৯ প্রতিরোধে পালং ইউনিয়নের বালাখানাসহ আশপাশের এলাকায় এবং পৌরসভার বিলাসখান, প্রেমতলা, বাসস্ট্যান্ড, পালং বাজার এলাকায় বিকাল বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনাকালীন সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করা, মাস্ক পরিধান না করে বাইরে ঘোরাফেরা করাসহ সরকারি আদেশ অমান্য করার দায়ে ১৭ জনকে মোট ৬,২০০/-( ছয় হাজার দুইশত) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। অনেককে এ সময় সতর্ক করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেয়া হয়।
আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।