পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু জুট লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানু-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, তৃতীয় প্রান্তিক (জানু’-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৭ টাকা (রিস্টেটেড)। গত অর্থবছরের একই সময়েও ইপিএস ছিল ১.৪০ টাকা।
অন্যদিকে প্রথম তিন প্রান্তিক তথা হিসাববছরের প্রথম ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৭৬ টাকা (রিস্টেটেড)। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৪.৭৫ টাকা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১.২২ টাকা (রিস্টেটেড)। গত ৩১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭.৫৯ টাকা (রিস্টেটেড)।
সানবিডি/এসকেএস