শের-ই-বাংলা এ কে ফজলুল হকের সন্তান সাবেক পাট প্রতিমন্ত্রী এ কে ফাইজুল হকের সহধর্মিনী ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য এ কে ফাইয়াজুল হক রাজুর মা মরিয়ম বেগম (৭২) বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) দুপুর সাড়ে ৩ টায় ঢাকার রামপুরায় নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েন মরিয়ম বেগম। এরপর তাকে ঢাকার সিকদার মেডিকেলে নিয়ে যাওয়া হলে বিকেল সাড়ে ৪ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে শুক্রবার (৫ জুন) বাদ এশা বনানী জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমোবেদনা জানিয়েছেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা ও সাধারণ সম্পাদক অ্যাড. মো: মাওলাদ হোসেন সানা। বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতিক সম্পাদক শরীফ উদ্দীন আহমদ কিসলু স্বাক্ষরিত এক শোক বিবৃতিতে মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারবর্গের সমবেদনা জ্ঞাপন করেন।
সানবিডি/ঢাকা/এসএস