করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার রাত ৮ টা ৪৫ মিনিটে রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, আহসান উল্লাহ হাসানের স্ত্রী রিনা হাসান করোনা আক্রান্ত হয়ে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিএনপি নেতা হাসানের মৃত্যুতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বলেও জানান শায়রুল।