ঈদুল আযহা উপলক্ষ্যে আবারও লাখপতি হওয়ার সুযোগ নিয়ে এলো মার্সেল। ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৭ এ প্রতিষ্ঠানটি এ সুযোগ দিচ্ছে। এর আওতায় মার্সেল ফ্রিজ, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন কিনে ক্রেতারা পেতে পারেন সর্বোচ্চ এক লাখ টাকার ক্যাশ ভাউচার। থাকছে লক্ষ লক্ষ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। আবার একটি এয়ার কন্ডিশনার বা এসি কিনে আরেকটি এসি সম্পূর্ণ ফ্রি পাওয়ার সুযোগ রয়েছে।
গত রবিবার (৭ জুন, ২০২০) রাজধানীতে মার্সেলের করপোরেট অফিসে ‘ঈদের খুশি জমবে বেশি- ফ্রিজ, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেনে লাখপতি’ শীর্ষক সুবিধার ডিক্লারেশন প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। এতে জানানো হয়, ৮ জুন থেকে কোরবানি ঈদ পর্যন্ত সারা দেশে মার্সেল ফ্রিজ, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন কিনে একজন গ্রাহক সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার পেতে পারেন। সকল ক্রেতার জন্য রয়েছে নিশ্চিত ক্যাশ ভাউচার।
সেসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. মো. সাখাওয়াৎ হোসেন, আমিন খান ও উদয় হাকিম, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম ও শাহজাদা সেলিম, অ্যাডিশনাল ডিরেক্টর মিলটন আহমেদ প্রমুখ।
এদিকে সোমবার (৮ জুন, ২০২০) প্রতিষ্ঠানটির করপোরেট অফিসে ‘একটি মার্সেল এসির সাথে পেতে পারেন আরেকটি এসি ১০০ শতাংশ ফ্রি’ শীর্ষক এক ডিক্লারেশন প্রোগ্রাম আয়োজন করা হয়। এতে জানানো হয়, ক্যাম্পেইন সিজন-৭ এ মার্সেল এয়ার কন্ডিশনার বা এসি কিনে রেজিস্ট্রেশন করলে ক্রেতারা আরেকটি এসি সম্পূর্ণ ফ্রি পেতে পারেন। এছাড়া সকল ক্রেতার জন্য রয়েছে ১৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক। থাকছে ফ্রি ইন্সটলেশন সুবিধা। ৮ জুন থেকে শুরু হওয়া এ সুযোগ থাকছে ৩০ জুন ২০২০ পর্যন্ত।
এসি ডিক্লারেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. মো. সাখাওয়াৎ হোসেন, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শাহ আলম, অপারেটিভ ডিরেক্টর খোন্দকার শাহরিয়ার মুরশিদ, ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মফিজুর রহমান প্রমুখ।
মার্সেল ইনভার্টার এসি ৬০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী। এসির কম্প্রেসরে ব্যবহৃত হচ্ছে বিশ্বস্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব এইচএফসি গ্যাসমুক্ত আর-৪১০এ এবং আর-৩২ রেফ্রিজারেন্ট। রয়েছে টার্বোমুড ও আয়োনাইজার প্রযুক্তি, যা দ্রুত ঠান্ডা করার পাশাপাশি রুমের বাতাসকে ধুলা-ময়লা ও ব্যাকটেরিয়া থেকে মুক্ত করে। ইভাপোরেটর এবং কন্ডেন্সারে মরিচারোধক গোল্ডেন ফিন কালার প্রযুক্তি ব্যবহার করায় মার্সেল এসি অনেক টেকসই ও দীর্ঘস্থায়ী। এরই ধারাবাবিকতায় এসিতে এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধা দিচ্ছে মার্সেল। পাশাপাশি ইনভার্টার এসির কম্প্রেসরে ১০ বছরের গ্যারান্টি ও নন-ইনভার্টার কম্প্রেসরে ৫ বছরের গ্যারান্টি সুবিধা রয়েছে। এদিকে বর্তমানে বাজারে মার্সেলের ৭ মডেলের সেমি অটোমেটিক এবং অটোমেটিক টপ লোডিং ওয়াশিং মেশিন রয়েছে। এগুলো দামে সাশ্রয়ী, মানেও অনেক উন্নত। বিদ্যুৎ খরচও কম হয়।