পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ১৮ জুন অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে বৈঠকে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের সুপারিশ করা হতে পারে।
সানবিডি/এসকেএস