পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্টাইলক্রাফট লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, তৃতীয় প্রান্তিকে (জানু’-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে আয় ছিল ০.৭৭টাকা।
প্রথম তিন প্রান্তিক অর্থ্যাৎ হিসাববছরের প্রথম ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে আয় ছিল ২.৩৮ টাকা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১.৩১টাকা। গত বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ৫.৪৬ টাকা। গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএভি ছিল ২৭.৬৮ টাকা।
সানবিডি/এসকেএস