বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা এরিয়ার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপী চাঁদপুর স্টেডিয়ামে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা দিয়েছে তারা। সহস্রাধিক নারীর পাশাপাশি পুরুষদেরও এখানে চিকিৎসা দেয়া হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থাপনায় ছিলো সেনাবাহিনীর ৪৪ পদাতিক ব্রিগেড (৩ বীর ) এবং সহযোগিতায় ছিলো সেনাবাহিনীর ৩৫ ফিল্ড অ্যাম্বুলেন্স। মেডিকেল ক্যাম্পটির তত্ত্বাবধানে ছিলেন ৩৫ ফিল্ড অ্যাম্বুলেন্স-এর অধিনায়ক লেঃ কর্নেল নাজমুল হুদা এবং ৩ বীর-এর অধিনায়ক মেজর খায়রুল ইসলাম।
চিকিৎসা সেবা প্রদান করেন কুমিল্লা সিএমএইচের গাইনোকলজিস্ট ডাঃ মেজর আসমা রহমান, ৩৫ ফিল্ড অ্যাম্বুলেন্স-এর মেডিকেল অফিসার ডাঃ ক্যাপ্টেন আয়েশা সিদ্দিকা, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিন ও আড়াই শ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডাঃ তাবেন্দা আক্তার।