চাঁদপুরে নতুন করে আরও ৪৯ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছ। এনিয়ে চাঁদপুর জেলায় মোট সংখ্যা দাঁড়ালো ৪১৩ জনে।
চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মত, নতুন ৪৯ জনের মধ্যে শাহরাস্তির ১৪জন, হাইমচরের ১০জন, মতলব দক্ষিণের ৮জন, হাজীগঞ্জের ৭জন, ফরিদগঞ্জের ১জন, কচুয়ার ৬জন, মতলব উত্তরের ৩জন। জেলার মধ্যে একমাত্র চাঁদপুর সদরে নতুন কোনো আক্রান্ত নেই।
সূত্র জানায়, শনিবার ৯৪টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৪৯টি করোনা পজেটিভ।
নতুন ৪৯জনসহ জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪১৩জন। এদের মধ্যে মারা গেছেন ২৯জন।