শরীয়তপুরে নতুন করে ২৪ ঘন্টায় ৪৩ জনের করােনা শনাক্ত হয়েছে । যা এ যাবত জেলায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত । এ নিয়ে জেলায় মােট শনাক্তের সংখ্যা দাড়ালাে ২৪৭ জন । নতুন করে কাউকে সুস্থ্য কিংবা মৃত ঘােষনা করা হয়নি । ফলে মােট সুস্থ্য আগের ১০৯ জন ও মৃত ৪ জন ।
রােববার ( ১৪ ই জুন ) বিকেল ৪ টায় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানাে হয়। জেলায় নতুন ৪৩ জন রােগীর মধ্যে শরীয়তপুর পুলিশ লাইন্সের ৮ জন , সদর পৌরসভায় ৯ জন , সদরের রুদ্রকরে ২ জন , জাজিরা উপজেলার বড়কান্দি ৬ জন , মুলনা ২ জন , জাজিরা পৌরসভায় ১ জন , বিলাসপুর ১ জন , ভেদরগঞ্জ পৌরসভায় ৪ জন , সখিপুরে ৫ জন , ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ চিকিৎসক , ডামুড্যা পৌরসভায় ৪ জন , পূর্ব ডামুড্যা ১ জন , সিধলকুড়া ১ জন , নড়িয়া চামটায় ৩ জন , ভােজেশ্বরে ১ জন , গােসাইরহাটের ইদিলপুরে ১ জন , নাগেরপাড়া ১ জন ও আলাওলপুরে ১ জন ।
বিজ্ঞপ্তিতে আরও জানান হয় , এ পর্যন্ত জেলায় ৩৮৬৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যারমধ্যে ৩৫৫০ জনের নমুনা পরীক্ষার রিপাের্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ । এছাড়া সদর হাসপাতালের আইসােলেশনে রয়েছেন ৪ জন ও নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসােলেশনে রয়েছেন ৫ জন । উপজেলা ভিত্তিক রােগীর সংখ্যাগুলাে হচ্ছে সদর উপজেলা ৭০ জন , জাজিরায় ৪৫ জন , নড়িয়ায় ৪০ জন , ভেদরগঞ্জে ৩৯ জন , গােসাইরহাটে ১৯ জন ও ডামুড্যায় ৩৪ জন ।