শরীয়তপুরে কোভিড-১৯ প্রতিরোধে সদর উপজেলার পালং বাজার ও পৌরসভার ১নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করা, মাস্ক পরিধান না করে বাইরে ঘোরাফেরা করাসহ সরকারি আদেশ অমান্য করার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ১২ জনকে ৪ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৪ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ পর্যন্ত অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে সদর উপজেলা নিবাহী অফিসার মোঃ মাহাবুর রহমান শেখ এই অর্থদন্ড করেন।
এসময় ব্যবসায়ীদের দোকান, শপিংমল বিকাল ৪ টার মধ্যে বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয়। পারস্পরিক দূরত্ব অন্যূনতম ৩ ফুট বজায় রাখতে সচেতনতা বৃদ্ধি করা হয়। প্রত্যেকদিন এ অভিযান অব্যহত থাকবে বলে জানান শরীয়তপুর সদর উপজেলা নিবাহী অফিসার মোঃ মাহাবুর রহমান শেখ।