জামাল মল্লিক, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে কোভিড-১৯ প্রতিরোধে সদর উপজেলার পালং বাজার, প্রেমতলা,নিরালা, স্বর্ণঘোষ ও পৌরসভার ১নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করা, মাস্ক পরিধান না করে বাইরে ঘোরাফেরা করাসহ সরকারি আদেশ অমান্য করার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ২০ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গবার বিকাল সাড়ে ৪ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে সদর উপজেলা নিবাহী অফিসার মোঃ মাহাবুর রহমান শেখ এই জরিমানা করেন। এসময় ব্যবসায়ীদের দোকান, শপিংমল বিকাল ৪ টার মধ্যে বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয়। পারস্পরিক দূরত্ব অন্যূনতম ৩ ফুট বজায় রাখতে সচেতনতা বৃদ্ধি করা হয়। প্রত্যেকদিন এ অভিযান অব্যহত থাকবে বলে জানান শরীয়তপুর সদর উপজেলা নিবাহী অফিসার মোঃ মাহাবুর রহমান শেখ।