আজ শরীয়তপুর জেলা সিভিল সার্জন অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগী ২৮২ জনে দাড়িয়েছে। এদিকে জেলায় মোট সুস্থ হয়েছেন ১৩৫জন।
আক্রান্ত ব্যাক্তিরা হলেন, নড়িয়ার ভোজেশ্বর ইউনিয়নে ১জন। শরীয়তপুরের সদর পৌরসভায় ২ জন, বিনোদপুর ইউনিয়নে ১জন।
জাজিরা পৌরসভায় ১ জন। ডামুড্যা পৌরসভায় ১জন। গোসাইরহাটের ইদিলপুর ইউনিয়নে ২ জন, গোসাইরহাট ইউনিয়নে ১জন। জেলায় মোট মৃত্যু ৫ জন।
জেলার বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে রয়েছে ৯ জন রোগী।