
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেন। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগের শেয়ার ও ইউনিটর দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৩৯৬০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯১৮পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩২৫ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪টির, দর কমেছে ১৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৯৭টির।
আজ ডিএসইতে ৬৯ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৯ কোটি ২০ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৮৮ কোটি ৮৫ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ২৫৪ পয়েন্টে।
সিএসইতে আজ ৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০টির দর বেড়েছে, কমেছে ১৬টির আর ৬২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সানবিডি/এসকেএস