শরীয়তপরে স্বাস্থ্যবিধি অমান্য করায় ২০ জনকে অর্থদন্ড দিয়েছে স্থানীয় প্রশাসন। শুক্রবার সাড়ে ৪ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে সদর উপজেলা নিবাহী অফিসার মোঃ মাহাবুর রহমান শেখ এই অর্থদন্ড করেন।
মাহাবুর রহমান শেখ শরীয়তপুরের সদর উপজেলার পালং বাজার, প্রেমতলা, ডোমসার বাজার, আড়িগাঁও বাজার, মনোহর বাজার, আংগারিয়া ব্রিজসহ বিভিন্ন স্থানে অভিযান চালান। এ সময় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করে, মাস্ক পরিধান না করে বাইরে ঘোরাফেরা ও সরকারি আদেশ অমান্য করার দায়ে ২০ জনকে ৫ হাজার ৭০০ টাকা অর্থদন্ড করা হয়।
এসময় ব্যবসায়ীদের দোকান, শপিংমল বিকাল ৪ টার মধ্যে বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয়। পারস্পরিক দূরত্ব অন্যূনতম ৩ ফুট বজায় রাখতে সচেতনতা বৃদ্ধি করা হয়। এ সময় পালং মডেল থানা পুলিশ সহযোগিতা করে। প্রত্যেকদিন এ অভিযান অব্যহত থাকবে বলে জানান শরীয়তপুর সদর উপজেলা নিবাহী অফিসার মোঃ মাহাবুর রহমান শেখ।