
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে মাত্র ৩৮ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা ১৩ বছর ২ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০০৭ সালের ২৩ এপ্রিল আজকের চেয়ে কম লেনদেন হয়েছিল। ওই দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৭ কোটি ৬৯ লাখ টাকার। মূলত আজ ব্লক মার্কেটে লেনদেন কমে যাওয়ার কারণে মোট লেনদেনও এতো কম হয়েছে।
এর আগে গত ৪ জুন ডিএসইতে ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছিল। ওইদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল মাত্র ৪২ কোটি ৯৭ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৩৯৬৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯১৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩২৭ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২৪৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭টির, দর কমেছে ১৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২১৪টির।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ২৫১ পয়েন্টে। সিএসইতে আজ ৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।
এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮টির দর বেড়েছে, কমেছে ৯টির আর ৭৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সানবিডি/এসকেএস