শরীয়তপুরের নড়িয়ায় এলাকায় থেকে ১০ বোতল মদসহ আনোয়ার হোসেন মুন্সী নামে এক জনকে আটক করেছে নড়িয়া থানা পুলিশ। সোমবার রাতে নড়িয়া চাকধ পাওয়ার হাউজ এলাকা থেকে
মদসহ আনোয়ার হোসেন মুন্সীকে আটক করা হয়।
মাদক বিক্রেতা আনোয়ার হোসেন মুন্সী জেলার ভেদরগঞ্জ উপজেলার মহিষার গ্রামের মোঃ মতলেব মুন্সী ছেলে।
নড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান, মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে চাকধ পাওয়ার হাউজ এলাকা থেকে মোঃ আনোয়ার হোসেন মুন্সী (৪৮), নামে
একজনকে ১০ (দশ) বোতল মদসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নড়িয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।