পুঁজিবাজারে তালিকাভুক্ত এসআইবিএল ব্যাংক লিমিটেড প্রথম প্রান্তিক (জানু-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ।
কোম্পানি সূত্র জানা গেছে, প্রথম প্রান্তিক (জানু’-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২৯ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৯ টাকা ৭৭ পয়সা।