শরীয়তপুরে অটো বাইক ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামানের দিকনির্দেশনায় গত বুধবার ২৪ জুন শরীয়তপুর পালং মডেল থানাধীন, আংগারিয়া ফাঁড়ীর পুলিশ কর্তৃক ওই অটো ছিনতাইকারী ৩ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানান, গত মঙ্গলবার ২৩ জুন সন্ধ্যা অনুমান সাড়ে ৬ ঘটিকার সময় শরীয়তপুর মনোহর মোড় হইতে খোয়াজপুর টেকেরহাট যাবে বলিয়া রিয়াদুল (১৭) নামের এক অটো চালককে ভাড়া করে তিন জন ব্যক্তি। এরপর কিছুদূর যাবার পরেই কাশেম বাজার যাওযার পরে তারা অটো চালককে ডান দিকের রাস্তায় যাওয়ার জন্য চাপ দেয় এবং যেতে বলে। তখন অটো চালক বাধ্য হয়ে কাশেম বাজার হইতে ডান দিকের ফাকা রাস্তা দিয়ে যেতে থাকে। কিছুক্ষণ যাবার পরেই টুমচর প্রাইমারি স্কুল সংলগ্ন ব্রীজ পার হওয়ার পরে তারা অটো থামাতে বলে এবং চালক অটো থামায়। এরপর অটো থেকে রাস্তায় নেমেই আসামী মোস্তফা ও তৌকির মিলে অটো চালক রিয়াদুলকে জড়িয়ে ধরে এবং আসামী সজল রশি দিয়ে চালক রিয়াদুলের হাত পিছন দিয়া বাঁধে এরপর দুই পা বাঁধে এবং গাড়ীতে থাকা ন্যাকড়া দিয়া তাহার মুখ বাধিয়া রাস্তার পাশে পানির ভিতর ফেলে রেখে তাঁরা রিয়াদুলের কাছ থেকে অটো ছিনিয়ে নিয়ে চলে যায়।
শরীয়তপুর জেলার পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামানের দিকনির্দেশনায় গত ২৪ জুন শরীয়তপুর পালং মডেল থানাধীন, আংগারিয়া ফাঁড়ীর পুলিশ কর্তৃক উক্ত অটো ছিনতাইকারী ৩ জন আসামীকে গ্রেফতার করা হয় এবং উক্ত অটো ছিনতাইয়ের সম্পূর্ণ রহস্য উদঘাটন করা হয়। গ্রেফতার করা পর আসামীদের বিরুদ্ধে পালং মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আসামীদের বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আসামী ১) মোস্তফা সরদার (২৪), পিতা- রহিম সরদার, সাং- মধ্যের চক, ২) তৌকির খান (২২), পিতা-লালচান খান, সাং- চর পখিরা, ৩) সদুল @ সজল (২৪) পিতা- জুলহাস সরদার, সাং- চর গোবিন্দপৃর, সর্ব থানা ও জেলা- মাদারীপুর সকলেই বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।