
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এমবি ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৮ দশমিক ২৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৩ লাখ ৩০ হাজার ৫০০ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ লাখ ৬৬ হাজার ১০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন লুব্রিকেন্টের দর বেড়েছে ৫ দশমিক ৯৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪৫ লাখ ১৬ হাজার ৭০০ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ লাখ ৩ হাজার ৩৪০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ফার্মা এইডের দর বেড়েছে ৪ দশমিক ৩৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৭৪ লাখ ২৯ হাজার ৯০০ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৪ লাখ ৮৫ হাজার ৯৮০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-ন্যাশনাল লাইফের ৩ দশমিক ৮৬ শতাংশ, প্যারামাউন্ট ইনস্যুরেন্সের ২ দশমিক ৫৮ শতাংশ, বেক্সিমকো ফার্মার ২ দশমিক ৫৩ শতাংশ, পাওয়ার গ্রিডের ২ দশমিক ৪৬ শতাংশ, এক্সিম ব্যাংকের ২ দশমিক ২০ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন কেবলসের ২ দশমিক শূন্য ৫ শতাংশ এবং একমি ল্যাবরেটরিজের ১ দশমিক ৪৭ শতাংশ দাম বেড়েছে।
সানবিডি/এসকেএস