
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে ফান্ডটির দর কমেছে ৬ দশমিক ১০ শতাংশ। ফান্ডটি সর্বমোট ৪১ লাখ ৭৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ লাখ ৩৫ হাজার ৪০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ানের দর কমেছে ৪ দশমিক ৬২ শতাংশ। সপ্তাহজুড়ে ফান্ডটি সর্বমোট ৫ লাখ ৭৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ লাখ ১৫ হাজার ৬৬০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা সানলাইফ ইন্স্যুরেন্সের দর কমেছে ৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩০০ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬০ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ন্যাশনাল টি’র ২ দশমিক ৮৬ শতাংশ, এশিয়ার টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ২ দশমিক ৮৬ শতাংশ, প্রাইম ব্যাংকের ২ দশমিক ৭৪ শতাংশ, লিন্ডে বাংলাদেশের ২ দশমিক ৭৪ শতাংশ, রেকিট বেনকিজারের ২ দশমিক ৫৩ শতাংশ, এসিআই ফরমুলেশনের এক দশমিক ৫৯ শতাংশ এবং বাংলাদেশ ওয়াল্ডিংয়ের এক দশমিক ৩৩ শতাংশ দাম কমেছে।
সানবিডি/এসকেএস