দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় অর্থ্যাৎ একদিনে আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে শনাক্ত হয়েছে ৩ হাজার ৫০৪ জন।এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট ১ হাজার ৬৯৫ জনের মৃত্যু হলো। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৩৩০ হাজার ৯৭৮ জনে।
শনিবার আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
দেশের ৫৮টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য উল্লেখ করে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। যা একদিনে সর্বোচ্চ পরীক্ষা। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন তিন হাজার ৫০৪ জন। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ লাখ ১২ হাজার ৭৯৮টি।
ডা. নাসিমা সুলতানা বলেন, আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৪ জন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন এক হাজার ৬৯৫ জন। এ সময়ে সুস্থ্য হয়েছেন আরও এক হাজার ১১৮৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৩১৮ জন।
প্রতিদিনের মতো বুলেটিনে করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা সুলতানা।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। সবশেষ হিসাবে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লক্ষ ৩৩ হাজার ৯৭৮ জনে। মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৬৯৫ জনের । দেশে মোট সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৩১৮ জন।
সানবিডি/এসকেএস