পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ট্রাস্ট ব্যাংক লিমিটেড ৩১ মার্চ ২০২০ শেষ প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রথম প্রান্তিকে ব্যাংকটি সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ৯৬ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৬৯ পয়সা।
প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১৩ টাকা ৫২ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১১ টাকা ২৯ পয়সা (নেগেটিভ)। গত ৩১ মার্চ শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫ টাকা ৮৯ পয়সা।
সানবিডি/এসকেএস