পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিকিউ বলপেন তাদের বোর্ড সভা স্থগিত করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় ৩১ মার্চ ২০২০ শেষ হওয়া কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনাকাঙ্ক্ষিত কারণে বোর্ড সভা স্থগিত করা হয়েছে।
পরবর্তীতে বোর্ড সভার তারিখ ও সময় জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছে কোম্পানিটি।
সানবিডি/এসকেএস