করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চাঁদপুরের এসপি মো. মাহবুবুর রহমান। সোমবার রাতে তার করোনা পজিটিভ আসে।
মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. শাখাওয়াত উল্লাহ।
তিনি জানান, ২৭ জুন এসপি মাহবুবুর রহমানের নমুনা সংগ্রহ করা হয়। সোমবার রাতে তার করোনা পজিটিভের খবর পাওয়া গেছে। এরপর থেকেই নিজ বাসভবনে আইসোলেশনে রয়েছেন তিনি। তার শারীরিক অবস্থা ভালো।
তিনি আরো জানান, জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৮৫৬ জন। এর মধ্যে অর্ধশতাধিক পুলিশ সদস্য রয়েছেন। এছাড়া এখন পর্যন্ত ৫৭ জন নারী-পুরুষ মারা গেছেন।