পুঁজিবাজারে তালিকাভুক্ত ফনিক্স ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ (জানুয়ারী-মার্চ) প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্র মতে, এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। আগের বছর একই প্রান্তিকে ইপিএস ছিল ৪০ পয়সা।
একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২২ টাকা ৮৮ পয়সা।