মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ভিক্ষুক পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থান বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ দ্বারায় আঃ কাদের নামে এক ভিক্ষুকে ভ্যান গাড়ি প্রদান করেছেন শরীয়তপুর জেলা প্রশাসক(ডিসি) কাজী আবু তাহের। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই ভ্যান প্রদান করা হয়।
জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন,মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ভিক্ষুক পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থান বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ দ্বারা ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহকারী জাজিরা নিবাসী আঃ কাদের বেপারী (৮০)কে ভ্যান প্রদানের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে।