বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসকে (বিআইটিআইডি) চিকিৎসা সরঞ্জাম দিয়েছে চট্টগ্রাম স্ট এক্সচেঞ্জ (সিএসই)। গত মঙ্গলবার সিএসইর পক্ষ থকে মিনহাজ উদ্দিন আহমেদ প্রতিষ্ঠানটির পরিচালক প্রফেসর ডঃ এম এ হাসান চৌধুরীর কাছে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন।
চিকিৎসা সরঞ্জামাম হলো- ১ টি “হাই ফ্লো হিটেট রেস্পিরেটোরি হিউমিডিফাইয়ার” মেশিন। এটি করোনা রোগীসহ অন্যান্য রোগীদের সেবায় কাজে লাগবে। এটি দেওয়া হয়েছে,চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জ ( সিএসই) পরিচালনা পর্ষদ ও সিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।
উল্লেখ,বিআইটিআইডি সরকারের সনামধন্য একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দীর্ঘ ৮ বছর যাবত এই প্রতিষ্ঠানটি জনগনের সেবায় কাজ করে আসছে। বর্তমানে করোনা মহামারিকালীন সময়ে প্রথম থেকেই এই প্রতিষ্ঠান করোনায় আক্রান্ত সাধারণ রোগীদের করোনা পরীক্ষা ও চিকিৎসা সেবা দিয়ে আসছে।
সানবিডি/এসকেএস