
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৫৩ দশমিক ৩৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৭কোটি ৬০ লাখ ৬০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৫২ লাখ ১২ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্লোবাল ইন্স্যুরেন্সের দর বেড়েছে ২৪ দশমিক ১১ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩ কোটি ৪৪ লাখ ৭৬ হাজার লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬৮ লাখ ৯৫ হাজার ২০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা জনতা ইন্স্যুরেন্সের দর বেড়েছে ২০ দশমিক ৪১ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১ কোটি ৯ লাখ ৯৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২১ লাখ ৯৯ হাজার ২০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে - প্রভাতী ইন্স্যুরেন্সর ২০ দশমিক ১০ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ২০ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ১৮ দশমিক ৭৫ শতাংশ, বিকন ফার্মার ১৮ দশমিক ৪৫ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১৭ দশমিক ৪৫ শতাংশ, জিকিউ বলপেনের ১৬ দশমিক ৭৯ শতাংশ এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ১২ দশমিক ২৮ শতাংশ বেড়েছে।
সানবিডি/এসকেএস