
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৫ লাখ ৭৮ হাজার ৯২৫টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৭৯ কোটি ২১ লাখ ৬৮ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ৮৯ লাখ ৯৯ হাজার ৯৭৩ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬১ কোটি ৭৭ লাখ ৬৪ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা বিকন ফার্মার ৫২ লাখ ১৪ হাজার ৩৭০ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৩ কোটি ৯২ লাখ ৯৩ হাজার টাকার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গ্রামীন ফোনের ৩১ কোটি ৪৬ লাখ ৫৮ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ২৬ কোটি ৮ লাখ ২ হাজার টাকার, ওয়াটা কেমিক্যালের ২৩ কোটি ৫৯ লাখ ৯৫ হাজার টাকার, ইন্দো-বাংলার ২২ কোটি ১৫ লাখ ১৩ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ২১ কোটি ৭৭ লাখ ৩৬ হাজার টাকার, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্টের ১৭ কোটি ৭৭ লাখ ৬৪ হাজার টাকার ও এক্সিম ব্যাংকের ১৪ কোটি ৩৫ লাখ ৬৮ হাজার টাকার লেনদেন হয়েছে।
সানবিডি/এসকেএস