
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এমএল ডাইং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৯১ বারে ১৭ লাখ ৫২ হাজার ৮৫০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ১৩ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা জিকিউ বলপেন শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ৪৩১ বারে ২ লাখ ৬৩ হাজার ২৫৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ২৩ লাখ টাকা।
তৃতীয় স্থানে থাকা আইটি কনসালটেন্টের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ১৬ শতাংশ। কোম্পানিটি ২৮২ বারে ৮ লাখ ৪০ হাজার ৮৩২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-এমজেএল বিডির ৭ দশমিক ৪৭ শতাংশ, বিডি অটোকার্সের ৭ দশমিক ০৩ শতাংশ, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিটের ৬ দশমিক ৫৩ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৬ দশমিক ৩৪ শতাংশ, অলেম্পিক ইন্ডাস্ট্রিজের ৫ দশমিক ৭৩ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ৫ দশমিক ৩৫ শতাংশ ও অগ্রণী ইন্সুরেন্সের ৫ দশমিক ২৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।
সানবিডি/এসকেএস