শেয়ার দর পতনের শীর্ষে পূবালী ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৭-১২ ১৬:১২:২৩

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দরপতনের শীর্ষে উঠে এসেছে পূবালী ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ২০১ বারে ৩ লাখ ২১ হাজার ৪৬১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৬ লাখ ৭৮ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা তাল্লু স্পিনিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ বারে ২ হাজার ১৫০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ ৫১ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ঢাকা ডাইংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে। এদিন কোম্পানিটি ৩৫ বারে ২১ হাজার ৩২৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার ৯৭ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- অ্যাপোলো ইস্পাতের ৬ দশমিক ০৬ শতাংশ, সি এন্ড এ টেক্সটাইলের ৫ দশমিক ৫৫ শতাংশ, প্যারামাউন্ট ইন্সুরেন্সের ৫ দশমিক ৪৪ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৪ দশমিক ৪৪ শতাংশ, জেনারেশন নেক্সট ফ্যাশনের ৪ দশমিক ৩৪ শতাংশ, গ্লোবাল ইন্সুরেন্সের ৪ দশমিক ও লংকা বাংলা ফাইন্যান্সের ৩ দশমিক ৬৪ শতাংশ শেয়ার দর কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













