পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের তাকাফুল ইন্স্যুরেন্স দুই পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, পরিচালক মশিউর রহমান চমক ৮ হাজার ২৬৬টি শেয়ার এবং পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী ১০০টি শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে পাবলিক মার্কেট থেকে এই দুই পরিচালক তাদের ঘোষণাকৃত শেয়ার ক্রয় সম্পন্ন করবেন।
সানবিডি/এসকেএস