
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রিপাবলিক ইন্সুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ১৩৯ বারে ১ লাখ ৯২ হাজার ২৩২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪২ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা প্যারামাউন্ট টেক্সটাইল শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৪৯ বারে ২০ লাখ ৫৭ হাজার ৯২০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ৩৪ লাখ টাকা।
তৃতীয় স্থানে থাকা জিকিউ বলপেনের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৬৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৬৫ বারে ৪ লাখ ৭১ হাজার ৫৩৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৬৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্যারামাউন্ট ইন্সুরেন্সের ৭ দশমিক ৪২ শতাংশ, অগ্রণী ইন্সুরেন্সের ৭ দশমিক ১৭ শতাংশ, বারাকা পাওয়ারের ৬ দশমিক ০৪ শতাংশ, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেলের ৪ দশমিক ৬৩ শতাংশ, ইসলামী ব্যাংকের ৪ দশমিক ৩৯ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৩ দশমিক ৭০ শতাংশ ও সিটি জেনারেল ইন্সুরেন্সের ৩ দশমিক ৬৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।
সানবিডি/এসকেএস