সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে জিকিউ বলপেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৭-১৮ ১০:৩০:৪৩


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জিকিউ বলপেন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৩৯ দশমিক ৫১ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৬ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ২৮ লাখ ৯৫ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ণ ইন্স্যুরেন্সের দর বেড়েছে ২৬ দশমিক ৮৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৮ কোটি ২ লাখ ২৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৬০ লাখ ৫৭ হাজার ৬০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ফাইন ফুডসের দর বেড়েছে ১৭ দশমিক ৭৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৯ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার ২০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– অগ্রণী ইন্স্যুরেন্সের ১৭ দশমিক ৭০ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১৬ দশমিক ৮৭ শতাংশ, বারাকা পাওয়ারের ১৪ দশমিক ৫৬ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৩দশমিক ৫৯ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১২ দশমিক ৬৭ শতাংশ, মাইডাস ফাইন্যান্সিংয়ের ১২দশমিক ৫০ শতাংশ এবং ইসলামী ব্যাংকের শেয়ার দর ১২ দশমিক ৫০ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস